গুরুদাসপুরে উন্নয়ন কাজ পরিদর্শন ও খাল খনন কার্যক্রম উদ্বোধন করলেন নাটোরের জেলা প্রশাসক
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩:০৪ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন, উদ্বোধন এবং খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন। বৃহস্পতিবার  (১৪ মে) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এসব কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক প্রথমে গুরুদাসপুর থানা, উপজেলা পরিষদ ও পৌরসভা কার্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদ এলাকায় ধারাবারিষা–সিধুলী খাল খনন কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনের সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

এসময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, পিআইও আমিনুর রশীদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম এবং বিএডিসি’র সহকারী প্রকৌশলী সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। 

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft