শাপলা চত্বর হত্যা মামলা
দিপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:০৪ পিএম

শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী ডা. দিপু মনিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার (১৪ মে) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। এর আগে সকালে তিনজনকেই ট্রাইব্যুনালে হাজির করা হয়। 

মামলার অভিযোগে বলা হয়েছে, শাপলা চত্বরের ঘটনায় পরিকল্পনা ও প্রকৃত ঘটনা আড়াল করার সঙ্গে তারা জড়িত ছিলেন। এই মামলায় আগামী ৭ই জুন তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন।

এদিকে, প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের নীতিনির্ধারক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও আসামি হতে পারেন, এবং তাদের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft