বন্ধ থাকা ৮ বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:৩৯ পিএম

দীর্ঘদিন বন্ধ থাকা দেশের ৮টি বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বন্ধ থাকা বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে বগুড়া বিমানবন্দর, ঈশ্বরদী বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর, লালমনিরহাট বিমানবন্দর, শমশেরনগর বিমানবন্দর, কুমিল্লা বিমানবন্দর ও পটুয়াখালী বিমানবন্দর।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন : জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশ

এ সময় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা ১৩ মিলিয়ন। থার্ড টার্মিনাল চালু হলে তা বেড়ে ১৯ মিলিয়নে উন্নীত হবে। এর ফলে বিমানবন্দরের সেবার মান ও আয় দুটিই বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, নতুন টার্মিনালে ড্রপ-অফ সুবিধা থেকে শুরু করে আধুনিক ইমিগ্রেশন ব্যবস্থা, অটোমেটেড কাস্টমস সুবিধা এবং অত্যাধুনিক বডি ইমেজিং প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। এছাড়া, মাল্টি-লেভেল কার পার্কিং সুবিধা থাকায় বিমানবন্দর এলাকায় যানজটও অনেকাংশে কমে আসবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft