প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৭:২৮ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রাম হিন্দু পাড়ায় গভীর রাতে জানালার গ্রিলকেটে একটি হিন্দু বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে।
গত রবিবার গভীর রাতে ঐ পাড়ার করুণা মোহন সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।জানালার গ্রিল কেটে একটি সঙ্ঘবদ্ধ চোর ঘরে প্রবেশ করে। এরপর বাক্স, সুকেস, ড্রেসিং টেবিল ভেঙ্গে আসবাবপত্র তছনছ করে এবং ঘরে থাকা গরু বিক্রির নগদ ২লক্ষ টাকা, সাড়ে ৩ স্বর্ণালংকার এবং ২৫ কেজি কাসার থালা বাটি চুরি করে নিয়ে যায়।
বাড়ির মালিক করুণা মোহন সরকার জানান,সকালে ঘুম থেকে উঠে ঘরের জানালার গ্রিলকাটা এবং ঘরের আসবাবপত্র তছনছ করা,। এসব দেখে আমার স্ত্রী আরতি রানী কান্নায় ভেঙে পড়ে।
অপরদিকে একই রাতে পাশের আরেকটি বাড়ির (কমল কুমার সরকার) জানালার গ্রিল কাটলেও চোর ওই বাড়িতে প্রবেশ করতে পারেনি। এই চুরির ঘটনায় গ্রামের সকলেই চুরি ডাকাতির আতঙ্কে রয়েছেন।
এ সংবাদ খবর পেয়ে জেলা সহকারি পুলিশ সুপার তুহিন রেজা এ পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান পুলিশ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জ/দি