প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৭:২৪ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গতকাল রোববার(৩ মে) রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চরএলাহী ১ নং ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুস শহীদ স্বপন (৫০), একই এলাকার ওসমান গনি সেলিম (৪৫), ৩ নং ওয়ার্ডের সানা উল্লাহ (৪৫) ও বেগমগঞ্জের মো: আজাদ হোসেন স্বপন (৪০)।
অভিযানসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্বপনকে একটি দেশীয় এলজি, বাকিদের ১ কেজি ৫০ গ্রাম গাঁজা ও ১৮৭ পিস ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, তারা দীর্ঘদিন মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জ/দি