পূর্বধলায় বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত চরম ভোগান্তিতে স্বল্প আয়ের মানুষ
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ২:৩১ পিএম

নেত্রকোণার পূর্বধলাসহ বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। টানা ও মাঝেমধ্যে ভারী বৃষ্টির কারণে অনেক সড়ক পিচ্ছিল ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ।

শনিবার (২১ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, বৃষ্টির কারণে এলাকার বিভিন্ন সড়কে পানি জমে গেছে এবং রাস্তাগুলো কাদাময় হয়ে পড়েছে। প্রয়োজনীয় কাজে বের হওয়া সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে দিনমজুর, অটোরিকশা চালক, ভ্যানচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা কর্মস্থলে যেতে ও স্বাভাবিকভাবে কাজ করতে হিমশিম খাচ্ছেন।

স্থানীয়রা জানান, থেমে থেমে বৃষ্টির কারণে তাদের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। অনেকেই সময়মতো কর্মস্থলে যেতে পারছেন না। ফলে স্বল্প আয়ের মানুষের আয় কমে যাওয়ার পাশাপাশি পরিবার চালাতে বাড়ছে সংকট।

এদিকে, আবহাওয়া অনুকূলে না থাকায় কৃষি কাজেও কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। সাধারণ মানুষের দাবি, বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ প্রয়োজন। স্থানীয়দের আশা, দ্রুত পরিস্থিতির উন্নতি হলে স্বাভাবিক জনজীবন ফিরে আসবে এবং দুর্ভোগ কিছুটা হলেও কমে আসবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft