এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-21T16:10:43+06:00
2026-06-21T16:10:43+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৪:১০ পিএম 
এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
দেশের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে ধাত্রীবিদ্যায় দক্ষ ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

রোববার (২১ জুন) পর্তুগালের লিসবন সফর শেষে দেশে ফিরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

তিনি বলেন, মাঠপর্যায়ে সেবার মান উন্নয়নের লক্ষ্যে নিয়োগের আগে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। এ বিষয়ে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও উন্নত করার কাজ চলছে।


ড. হায়দার জানান, আগামী তিন থেকে চার বছরের মধ্যে পর্যায়ক্রমে প্রায় এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, একই সময়ে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে, যাতে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্র এবং শহরের ওয়ার্ডভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করা যায়।

তার ভাষ্য অনুযায়ী, প্রতিটি ইউনিয়ন ও শহরের ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে স্বাভাবিক প্রসবসহ প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হবে। এসব কেন্দ্রে অন্তত দুজন করে মিডওয়াইফ দায়িত্ব পালন করবেন বলেও তিনি জানান।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com