প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১২:৪৮ পিএম

কুষ্টিয়ায় পাথরবোঝাই একটি ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সকাল পৌনে ৭টার দিকে পাবনা-কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকচালক আনিস ও হেলপার রতন। তাদের বাড়ি ফরিদপুর সদর উপজেলায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথরবোঝাই ট্রাকটি ফরিদপুরের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি কুষ্টিয়া বাইপাস সড়কের পাশে উল্টে পড়ে যায়। এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তারা ট্রাকের কেবিন থেকে চালক আনিসের মরদেহ উদ্ধার করে। পরে ট্রাক থেকে ছড়িয়ে পড়া পাথর সরিয়ে হেলপার রতনের মরদেহ উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়া বা যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।
জ/উ