ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে ঈশ্বরগঞ্জের ২৪ ছাত্রনেতা
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৭:৩১ পিএম

দীর্ঘ ২৩ বছর পর ময়মনসিংহ উত্তর জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বহুল প্রতীক্ষিত এই কমিটিতে ঈশ্বরগঞ্জ উপজেলার ২৪ জন উদীয়মান ছাত্রনেতা স্থান পাওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। 

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ঘোষিত এই পূর্ণাঙ্গ কমিটি ঘিরে ঈশ্বরগঞ্জসহ পুরো ময়মনসিংহজুড়ে ছাত্ররাজনীতিতে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে নিয়ে আসার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে গতি ফিরবে এবং তৃণমূল পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম আরও শক্তিশালী হবে।

নবঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরহাদ আহমেদ, তারেক আফরোজ নওশাদ, রনি রহমান ও মোস্তফা কামাল। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হারুন অর রশিদ, রেদোয়ান আহমেদ রিজন, আশরাফুল আলম রাতুল, কাজী জাহাঙ্গীর কবির রনি, মাহবুব আলম, ইমরুল হাসান ইমন, ফরহাদ হোসাইন বাবু ও শাকিল।

আরও পড়ুন : কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪

সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুল হাসান, তামিম আহমেদ সইম, রফিউল ইসলাম ভূঞা, মাহমুদুল হাসান আলিফ এবং মাহফুজুর রহমান মফিজ। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল ইসলাম (জয়), মেহেদী হাসান বিপুল, আমির হামজা এবং আসাদুজামান মামুন। 

এ ছাড়া সদস্য হিসেবে স্থান পেয়েছেন শাহ সৌরভ, হাসানসহ আরও কয়েকজন ছাত্রনেতা। ঈশ্বরগঞ্জ উপজেলার বিপুলসংখ্যক তরুণ নেতৃত্বের এই অন্তর্ভুক্তিকে স্থানীয়ভাবে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের ধারণা, এই কমিটির মাধ্যমে একদিকে যেমন সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে, অন্যদিকে তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্ব তৈরির পথও আরও প্রসারিত হবে। 

দীর্ঘ বিরতির পর ঘোষিত এই পূর্ণাঙ্গ কমিটি এখন শুধু সাংগঠনিক তালিকাই নয় এটি ময়মনসিংহ উত্তরাঞ্চলের ছাত্ররাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা বলেও মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। বিশেষ করে ঈশ্বরগঞ্জের তরুণ নেতাদের শক্ত অবস্থান ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft