প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:৩৪ পিএম

নাটোরের গুরুদাসপুর অংশের চলনবিলের দখল ও পরিবেশের দূষণ রোধে গড়ে উঠা ৩৬ টি অবৈধ ব্যবসায়িক দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার চলনবিল অধ্যষিত খুবজিপুর ইউনিয়নের বিলষায় ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় প্রশাসনের উদ্যোগে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ। বিকাল ৩ টা অবধি পর্যন্ত চলে এ উচ্ছেদ অভিযান।
অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসন ও গ্রাম পুলিশের সহযোগিতায় সড়ক ও চলন বিলের জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ চা-স্টলসহ ৩৬ টি ব্যবসায়িক দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়কে যান চলাচল নির্বিঘ্ন করার নিমিত্তে সড়ক দখল করে রাখা খড়ের পালা ও সকল অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে উচ্ছেদকারী ইকবাল, সুমন, হযরত ও শাহ আলম কান্নাজনিত কন্ঠে বলেন, আমরা অত্যন্ত গরীব মানুষ। বর্ষা মওসুমে চলনবিলে নানা পর্যটক এখানে বেড়াতে আসে। আমরা বিগত তিন বছর যাবত বিলের পাড় ঘেঁষে বাঁঁশ -কাঠ আর টিন দিয়ে কোন রকমে ঝাপড়া তৈরি করে চা-স্টলের দোকান দিয়ে আসছি। সেই চা বিক্রির আয়ে আমাদের সংসার চলত। আজ আমরা নিঃস্ব হয়ে গেলাম। এখন আমাদের পরিবার না খেয়ে মরবে। দেশে নানা অনিয়ম হচ্ছে। সেখানে কোন নিয়ম ও আইনের প্রয়োগ হয় না। শুধু গরীবের বেলায় যত নিয়ম আর আইন। গরীব মানুষের চিন্তা কেউ করে না।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, অভিযানে আগে দখলদারদের উচ্ছেদ নোটিশ প্রদান করা হয়েছে। এমকি তাদের স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং পর্যন্ত করা হয়েছিল। আইনানুযায়ী সকল প্রন্থা অবলম্বন শেষে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বর্ষা মওসুমে পযর্যটকদের আগ্রহ বাড়াতে চলনবিলের সৌন্দর্যে পরবর্তীতে মহতী উদ্যোগ নেওয়া হবে। এমনকি এখানকার উচ্ছেদকারীদের পুনবার্সনের চেষ্টা করা হবে বলে তিনি আশ্বাস দেন।
জ/দি