বয়স বাড়লেও ত্বক থাকবে তারুণ্য
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ২:৩৯ পিএম

বয়স বাড়লেও চিরকাল তারুণ্য ধরে রাখার মূলমন্ত্র লুকিয়ে আছে আমাদের দৈনন্দিন জীবনযাপন কিংবা অভ্যাসগুলোর মধ্যে। নিয়মিত সঠিক যত্ন নিলে ত্বকের জেল্লা ধরে রাখা অসম্ভব কোনো ব্যাপার নয়। আপনার প্রতিদিনের অভ্যাসেই ত্বক ভরপুর রাখতে পারে, এমন কিছু কার্যকরী উপায় জানা উচিত। প্রতিদিনের জীবনযাপনে তারুণ্য ধরে রাখার উপায় হচ্ছে- সানস্ক্রিন ব্যবহাব। 

বাইরে বেরোন বা না বেরোন-প্রতিদিন সকালে অন্তত এসপিএফ৩০প্লাস সানস্ক্রিন ব্যবহার করুন। এটি ত্বককে অকালে বুড়িয়ে যাওয়া, রোদপোড়া ভাব ও বলিরেখা থেকে রক্ষা করে। আর ভালো ঘুমের কোনো বিকল্প নেই। প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুম হলে ত্বক নিজে থেকেই পুনর্জ্জীবিত হয়। ঘুম কম হলে চোখের নিচে কালি পড়ে, মুখ নিস্তেজ লাগে এবং ত্বক দ্রুত বুড়িয়ে যায়। তাই নিয়মিত ঘুম খুবই প্রয়োজন। শুধু তাই নয়, খাওয়াদাওয়ার দিকেও নজর দেওয়া জরুরি। টাটকা ফল, সবজি, বাদাম এবং স্বাস্থ্যকর খাবার ত্বকের জন্য খুব ভালো। এগুলো ত্বকের ভেতর থেকে পুষ্টি জোগায়।  অন্যদিকে অতিরিক্ত চিনি, তেল-মসলাযুক্ত বা জাঙ্ক ফুড ত্বকের ক্ষতি করে এবং দ্রুত বয়সের ছাপ ফেলে।

আরও পড়ুন : চুল ঘন করতে ক্যাস্টর অয়েলের সঙ্গে মেশান এই ৫ তেল

এ ছাড়া অভ্যাস হলো স্কিনকেয়ার রুটিনকে সহজ রাখা। অনেকেই নানা ধরনের প্রোডাক্ট একসঙ্গে ব্যবহার করেন, যা ত্বকের ক্ষতি করতে পারে। তার বদলে ক্লিনজার, ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন- এই তিনটি জিনিস নিয়মিত ব্যবহার করলেই যথেষ্ট। এতে ত্বক সুস্থ থাকে। দামি প্রসাধনী নয়, নিয়মিত ভালো অভ্যাসই ত্বককে সুন্দর রাখার আসল চাবিকাঠি। একটু যত্ন আর নিয়ম মেনে চললেই দীর্ঘদিন পর্যন্ত তরুণ ত্বক পাওয়া সম্ভব।

ত্বকের বয়স বাড়া একেবারেই স্বাভাবিক বিষয়। কিন্তু কিছু সহজ অভ্যাস যদি প্রতিদিনের  জীবনে মেনে চলা যায়, তাহলে ত্বক অনেক দিন পর্যন্ত তরুণ ও সতেজ রাখা সম্ভব। খুব কঠিন কিছু নয়, দৈনন্দিন ছোট ছোট পরিবর্তনই এখানে সবচেয়ে বড় ভূমিকা নেয়। প্রথমেই বলা দরকার সানস্ক্রিনের কথা। অনেকেই ভাবেন শুধু রোদে বের হলেই সানস্ক্রিন দরকার, কিন্তু আসলে তা নয়। সূর্যের ক্ষতিকর রশ্মি ঘরেও ত্বকের ক্ষতি করতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অভ্যাস হলো শরীরকে ভেতর থেকে হাইড্রেট রাখা। অর্থাৎ দিনে পর্যাপ্ত পানি পান করা খুব জরুরি। এর পাশাপাশি ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক শুকিয়ে যায় না। ত্বক যত বেশি আর্দ্র থাকবে, ততই তা নরম ও টান টান দেখাবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft