তরুণদের মধ্যে বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:৪৯ এএম

বিশ্বজুড়ে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ৪০ বছরের কম বয়সি তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে থাকায় সতর্কবার্তা দিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, বর্তমানে হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীদের একটি উল্লেখযোগ্য অংশের বয়স ৪০ বছরের নিচে। অস্বাস্থ্যকর জীবনযাপন, স্থূলতা, উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, মানসিক চাপ এবং নিয়মিত শরীরচর্চার অভাবকে এ প্রবণতার অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

পাকিস্তানের করাচিভিত্তিক বিভিন্ন হাসপাতালের পরিসংখ্যানও বিষয়টির গুরুত্ব তুলে ধরেছে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেস (এনআইসিভিডি)-এ প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন হার্ট অ্যাটাকের রোগী ভর্তি হচ্ছেন। এছাড়া সিভিল হাসপাতালে প্রতিদিন প্রায় পাঁচটি এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ৩০টির বেশি হার্ট অ্যাটাকের ঘটনা নথিভুক্ত হচ্ছে।

এনআইসিভিডির প্রধান ডা. তাহির সগীর জানিয়েছেন, হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীদের ১৫ থেকে ২০ শতাংশের বয়স ৪০ বছরের কম। অনেক ক্ষেত্রে রোগীরা চিকিৎসা কেন্দ্রে পৌঁছানোর আগেই গুরুতর অবস্থার মুখোমুখি হচ্ছেন।

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সলিম বিরানি বলেন, হৃদরোগের ঝুঁকি কমাতে সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম, তামাকজাত পণ্য পরিহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তরুণদের স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণের পরামর্শ দেন।

বিশেষজ্ঞদের মতে, সচেতনতা বৃদ্ধি এবং জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আনা গেলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। তাই তরুণদের এখন থেকেই স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সূত্র: সামা টিভি

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft