সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা; প্রতিবাদে কালো কাপড় পরে মানববন্ধন

নিউজ ডেস্ক

জাতীয়

2026-05-03T14:42:48+06:00
2026-05-03T14:42:48+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা; প্রতিবাদে কালো কাপড় পরে মানববন্ধন
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ২:৪২ পিএম 
সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা; প্রতিবাদে কালো কাপড় পরে মানববন্ধন
সুপ্রিম কোর্টের এজলাসে টানা চার মাস ধরে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদে কালো কাপড় পরে মানববন্ধন কর্মসূচি পালন করেন কর্মরত সাংবাদিকরা। রোববার (৩ মে) দুপুরে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। 

দেশের সর্বোচ্চ আদালতের এজলাসে অবিলম্বে সাংবাদিকদের প্রবেশাধিকারসহ স্বাধীনতা ফিরিয়ে না দিলে আদালতসংক্রান্ত সংবাদ বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মরত সাংবাদিকরা। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দূর করার দাবিও জানান তারা। 


মানববন্ধনে সাংবাদিকরা বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমই গণতন্ত্রের মূল ভিত্তি। অথচ, আদালতে প্রবেশাধিকার সীমিত করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে।  তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার, প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

তারা আরও বলেন, দেশে সাংবাদিকরা নিয়মিত হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

এছাড়া, বর্তমানে গ্রেফতার থাকা সাংবাদিকদের বিরুদ্ধে যদি কোনো অপরাধ প্রমাণিত না হয়, তবে তাদের দ্রুত মুক্তির দাবিও জানানো হয়।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com