ফরিদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:২৩ পিএম

সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) -এর আয়োজনে ও ফরিদপুর স্বপ্নগড়ি ফাউন্ডেশনের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় বোয়ালমারীর কাদিরদী এসডিসি'র অফিসে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) -এর মাইক্রোফাইনাল পরিচালক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন এসডিসি'র সিনিয়র সহকারী পরিচালক খন্দকার নজরুল ইসলাম।

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে রোগী দেখেন ফরিদপুর স্বপ্নগড়ি ফাউন্ডেশন ও হিমোফিলিয়া কেন্দ্রর প্রতিষ্ঠাতা সভাপতি ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের আরপি ডা. মোঃ মিজানুর রহমান।

এসডিসি'র সমন্বয়কারী প্রসেনজিৎ পালের সঞ্চালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বক্তব্য রাখেন ময়না ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক মৃধা, এসডিসি'র সহকারী পরিচালক কাজী হাসান ফিরোজ, সাতৈর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ বুববুল ইসলাম।

এসময় এফডিসিইউএ'র অ্যাম্বাসেডর ডা. ইশতিয়াক আহমেদ অর্ণব ও ডা. অন্যন্যা বাইন পূজা বিভিন্ন পরিক্ষার মাধ্যমে রোগিদের পরামর্শ ও সচেতন করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে অর্ধশতক রোগি সেবা নেয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে থ্যালাসেমিয়া স্ক্রীনিং প্রোগ্রাম ডায়াবেটিক পরিক্ষা, ইসিজি পরিক্ষা, হেপাটাইটিস পরিক্ষা এবং ফ্রি চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। 

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft