মায়ের শাড়িতে বৈশাখের স্মৃতি, সন্তানদের ঘিরে আবেগঘন পরীমণি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১:১২ পিএম

প্রতি বছরই পহেলা বৈশাখকে নিজের মতো উদযাপন করেন ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা পরীমণির। তবে এবারের নববর্ষ তার কাছে একটু ভিন্ন, কারণ নিজেকে নয় বরং সন্তানদের ঘিরে সাজিয়েছেন বিশেষ দিনটি।

সামাজিকমাধ্যমে এক পোস্টে শৈশবের স্মৃতিচারণ করেছেন এই অভিনেত্রী। তুলে ধরেছেন তার সাদামাটা বেড়ে ওঠার কথা, আর মায়ের শাড়ির সঙ্গে জড়িয়ে থাকা আবেগঘন স্মৃতি।

ছোটবেলায় নিজের মা এবং নানীর শাড়ি কেটে বৈশাখের জামা বানাতেন বলে এক ফেসবুক পোস্টে পরীমণি জানিয়েছেন। সেই স্মৃতি মনে করে আবেগাপ্লুত এই নায়িকা জানান, ছোটবেলায় আমিও আমার মায়ের শাড়ি, নানীর শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম। কি আনন্দ, সে যে কি আনন্দ।

আরও পড়ুন : শুটিং সেটে যে খাবার না দিলে ‘মাথা গরম’ হয়ে যায় জয়া আহসানের

একই ভাবনা থেকে এবার পরীমণি নিজের শাড়ি দিয়ে সন্তানদের জন্য বৈশাখী পোশাক তৈরি করেছেন। বিষয়টি নিয়ে তিনি ফেসবুকের ওই পোস্টে লিখেন, ‘আমি তো শুধু আমার বাচ্চাদের ঘুম থেকে ওঠার অপেক্ষায় আছি। কখন ওরা উঠবে আর তার মায়ের শাড়ি দিয়ে বানানো বৈশাখী জামা পরে আমার চোখের পাতায় ঘুরবে।’

সন্তানদের নতুন সাজে দেখার আকুলতা প্রকাশ করে পরী আরও লেখেন, ‘তাদের কেমন সুন্দর লাগবে তা আমি মন ভরে দেখবো।’

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft