‘ককটেল ২’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, প্রশংসায় শহীদ-কৃতি-রাশমিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:১৬ পিএম

মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে হোমি আদাজানিয়া পরিচালিত রোমান্টিক ড্রামা ‘ককটেল ২’। শুক্রবার (১৯ জুন) সিনেমাটি মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

শহীদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানাকে নিয়ে গড়া নতুন এই ত্রয়ীর অভিনয় অনেক দর্শকের প্রশংসা কুড়ালেও সমালোচনাও কম হয়নি। বিশেষ করে সিনেমার আবেগঘন দৃশ্য ও অন-স্ক্রিন রসায়ন নিয়ে আলোচনা চলছে নেটদুনিয়ায়।

দর্শকদের একটি বড় অংশের মতে, সিনেমাটিতে কৃতি শ্যাননের অভিনয় সবচেয়ে বেশি নজর কেড়েছে। কেউ কেউ এটিকে তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ বলেও উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমে একাধিক দর্শক লিখেছেন, পর্দায় কৃতির উপস্থিতি সিনেমাটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

অন্যদিকে রাশমিকা মান্দানার অভিনয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু দর্শকের মতে, সহ-অভিনেতাদের তুলনায় তার চরিত্রটি তুলনামূলক কম প্রভাব ফেলেছে। তবে অনেকেই তিন তারকার সম্মিলিত উপস্থিতিকে সিনেমার বড় আকর্ষণ হিসেবে দেখছেন।

আরও পড়ুন : প্রথমবার একসঙ্গে কাজ করছেন অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

শহীদ কাপুরের অভিনয় নিয়েও দর্শকদের মধ্যে ভিন্নমত রয়েছে। অনেকেই তার অভিনয় ও দুই নায়িকার সঙ্গে রসায়নের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ কিছু দৃশ্যকে খানিকটা অতিরঞ্জিত বলেও মন্তব্য করেছেন।

সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ ‘ককটেল ২’-এর ইতিবাচক মূল্যায়ন করেছেন। তিনি বলেন, সিনেমাটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে অভিনয়, গান ও চিত্রনাট্যের প্রশংসাও করেন তিনি।

উল্লেখ্য, ২০১২ সালে সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি অভিনীত ‘ককটেল’ মুক্তি পেয়েছিল। দীর্ঘ ১৪ বছর পর মুক্তি পেল এর সিক্যুয়েল ‘ককটেল ২’।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft