বড় পর্দায় ফেরার পরিকল্পনায় ফারিন

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-06-20T14:19:20+06:00
2026-06-20T14:19:20+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
বড় পর্দায় ফেরার পরিকল্পনায় ফারিন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ২:১৯ পিএম 
বড় পর্দায় ফেরার পরিকল্পনায় ফারিন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল ফারিন খান বর্তমানে নাটক ও ওয়েব কনটেন্টের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘রোদের জোছনা’ শিরোনামের নতুন একটি নাটকে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর। নাটকটিতে ফারিনকে দেখা যাবে ‘জোছনা’ চরিত্রে।

নাটকটি প্রসঙ্গে ফারিন জানান, এটি একটি আবেগঘন গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এক নবদম্পতির সুখের সংসার, আকস্মিক একটি মৃত্যু এবং সেই ঘটনাকে ঘিরে নানা অনুভূতি ও টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে যাবে এর কাহিনি। ঈদের পর এই নাটকের মাধ্যমেই নতুনভাবে কাজে ফিরেছেন তিনি।

তবে ছোট পর্দার ব্যস্ততার মাঝেও বড় পর্দায় ফেরার পরিকল্পনা করছেন এই অভিনেত্রী। সম্প্রতি কয়েকটি সিনেমার চিত্রনাট্য হাতে পেয়েছেন বলে জানিয়েছেন ফারিন। যদিও এখনো কোনো প্রকল্পে চূড়ান্তভাবে যুক্ত হননি, তবে ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে চলতি বছরই সিনেমায় দেখা যেতে পারে তাকে।


ফারিন বলেন, তার প্রথম সিনেমা ‘ধ্যাততেরিকি’ মুক্তি পেয়েছিল প্রায় নয় বছর আগে। সে সময় তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পড়াশোনা ও পারিবারিক কারণে তখন চলচ্চিত্রে নিয়মিত হওয়া সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ‘সিনেমায় কাজ করার ইচ্ছা সবসময়ই ছিল। বিরতির পর ছোট পর্দায় কাজ করে নিজেকে প্রস্তুত করেছি। এখন যদি চলচ্চিত্রে ফিরি, তাহলে ভালোভাবে ফিরতে চাই।’

অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সক্রিয় রয়েছেন ফারিন। সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন, যা শিগগিরই প্রচারে আসবে। সব মিলিয়ে নাটক, বিজ্ঞাপন ও ওয়েব কনটেন্টে ব্যস্ত থাকলেও বড় পর্দায় ফেরার দিকেই এখন তার বিশেষ নজর।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com