মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:১২ পিএম

আগামী রোববার (২১ জুন) মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটি তার প্রথম বিদেশ সফর। শনিবার (২০ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্র সচিব জানান, মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, আসিয়ানের সঙ্গে সম্পর্ক জোরদার এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা হবে। সফরকালে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনাও রয়েছে।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন। সেখানে তিনি ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত অবস্থান করবেন। সফরের সময় ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ২৬ জুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী কোথায় সফরে যাবেন, সিদ্ধান্ত নেবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, ২টি চুক্তি, ১টি অ্যাকশন প্ল্যান এবং ১টি প্রটোকল সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সফরে তিস্তা বহুমুখী প্রকল্পসহ নদী ও পানি ব্যবস্থাপনা ইস্যু বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি দুই দেশের সামরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হবে।

এছাড়া প্রধানমন্ত্রীর এই সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ মোট ২৭ জন প্রতিনিধি থাকবেন বলেও জানানো হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft