সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তান প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১:২৩ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফা আলোচনা এগিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এ লক্ষ্যে চলতি সপ্তাহে সৌদি আরব, কাতার এবং তুরস্ক সফরে যাচ্ছেন। খবর এপি নিউজের। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলা এই সফরে মূলত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা করা হবে।

সফরটি এমন সময়ে হতে হচ্ছে, যখন সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রথম দফা কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। আগামী ২২ এপ্রিল শেষ হতে যাওয়া অস্থায়ী যুদ্ধবিরতির আগেই দ্বিতীয় দফা আলোচনা আয়োজনের চেষ্টা করছেন শেহবাজ শরিফ। 

সৌদি আরব ও কাতার সফরে তিনি দেশ দুটির শীর্ষ নেতাদের সঙ্গে চলমান সহযোগিতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

অপরদিকে, তুরস্ক সফরের সময় প্রধানমন্ত্রী শরিফ আন্টালিয়া কূটনীতি ফোরাম-এর পঞ্চম আসরে অংশ নেবেন। সেখানে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান-এর সঙ্গে বৈঠক করবেন এবং অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft