গুরুদাসপুরে খাল খনন, সড়ক উন্নয়ন ও পাইপলাইন নির্মাণ কাজের উদ্বোধন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৯:৪৫ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলায় খাল খনন, সড়ক উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে পাইপলাইন নির্মাণসহ একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। বিভিন্ন প্রকল্পের আওতায় এসব কাজ বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ১৭ লাখ টাকারও বেশি।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সিধুলী থেকে আইরমারি ব্রিজ পর্যন্ত সিধুলী খাল খনন কাজের উদ্বোধন করা হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত্বাবধানে ৫১ লাখ টাকা ব্যয়ে এ খাল খনন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

এর আগে একই দিন সকালে নাজিরপুর ইউনিয়নের গুরুদাসপুর-হালসা সড়কের চন্দ্রপুর মাদ্রাসা রোড এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় ১ কিলোমিটার বিসি ঢালাই কার্পেটিং নতুন সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

এছাড়া গত ১২ এপ্রিল বিকেলে চাপিলা ইউনিয়নের মহারাজপুর এলাকায় জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর প্রকল্পের আওতায় ১ দশমিক ২২ কিলোমিটার ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ কাজে ব্যয় হচ্ছে ৪৬ লাখ ৮৬ হাজার ৮২১ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, নাটোর বিএডিসির নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, বিএডিসির সহকারী প্রকৌশলী সাইদুর রহমান এবং সোনালী ব্যাংক গুরুদাসপুর শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান রাসেলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, সিধুলী খালটি শ্রমিক ও ভেকু (খনন যন্ত্র) ব্যবহার করে খনন করা হবে। খননকৃত মাটি প্রথমে খালের দুই পাড়ে ব্যবহার করা হবে। অতিরিক্ত মাটি বিভিন্ন উন্নয়ন কাজে ব্যবহারের পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী বিক্রি করে নির্ধারিত হিসাব নম্বরে জমা দেওয়ার ব্যবস্থাও রয়েছে। 

স্থানীয়দের প্রত্যাশা, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft