সোনাতলায় নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-19T19:10:50+06:00
2026-06-19T19:10:50+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
সোনাতলায় নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৭:১০ পিএম 
সোনাতলায় নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
বগুড়া জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির শুক্রবার দিনব্যাপী সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ও মধুপুর ইউনিয়নের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিন দুপুরে তিনি তেকানী চুকাইনগর ইউনিয়নের দাউদিয়ারপাড়া গ্রামে যমুনা নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন ও ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে তিনি ওই গ্রামের আফতাব হোসেনের বাড়িতে মতবিনিময় সভায় এলাকার উন্নয়নে নানা উদ্যোগ তুলে ধরেন।

একইদিন তিনি উপজেলার নির্মাণাধীন মহেশপাড়া জামে মসজিদে, উত্তর কালাইহাটা দারুল হাদিস ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায়, হাঁসরাজসহ আরও বেশ কয়েকটি স্থানে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এদিন তিনি জেলা পরিষদ থেকে মহব্বতেরপাড়া জামে মসজিদ উন্নয়নে ২ লাখ টাকা, বালিয়াডাঙার খাজার মোড় রাস্তা প্যারাসাইটিং এর জন্য ৫ লাখ টাকা, উত্তর কালাইহাটার একটি ব্রিজের দুই পাশে প্যারাসাইটিং এর জন্য ২ লাখ টাকা, মহেশপাড়া জামে মসজিদ উন্নয়নে ৫ লাখ টাকা,উত্তরকালাইহাটা রাস্তা ফ্ল্যাট সোলিং এর জন্য ৩ লাখ টাকা, উত্তর কালাইহাটার ২ টি মন্দিরের জন্য ২ লাখ টাকা, মহিলা মসজিদের জন্য ১ লাখ টাকা, উত্তর কালাইহাটা দারুল হাদিস ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নের জন্য ৩ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

কর্মসূচিগুলোতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল হাবীব রাজা, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আহসান হাবীব রতন, পৌর বিএনপির সহ-সভাপতি জহুরুল ইসলাম মন্ডল শেফা, বিএনপি নেতা মুশফিকুর রহমান, মোমিনুর ইসলাম স্বপন, জামিরুল ইসলাম, হুকুম আলী মাস্টার, রোস্তম আলী মাস্টার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, কৃষকদলের সদস্য সচিব মানজুদুর রহমান লানজু, যুগ্ম আহ্বায়ক
শফিউল্লাহ শফি জাসাস সভাপতি উজ্জল হোসেন খোকন।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com