নেত্রকোণায় উৎসবের ঢেউ, বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১০:৩৫ এএম

বাংলা নববর্ষকে ঘিরে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে নেত্রকোণা। পয়লা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন, লোকজ আবহ আর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জেলাজুড়ে তৈরি হয়েছে এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ।

দুই দিনব্যাপী এই আয়োজনে রয়েছে বর্ষবরণ, বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, গ্রামীণ খেলাধুলা, ঘুড়ি উড়ানো, কৃষক আনন্দ মেলা, বরণী মেলা ও বাউলগানসহ নানা কর্মসূচি। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও সমানভাবে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।

মঙ্গলবার সকালে মোক্তারপাড়া মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বর্ষবরণের আয়োজন। মুক্তমঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় দর্শকদের মধ্যে তৈরি হয় আনন্দঘন আবহ।

এরপর মাঠ প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। রঙিন ব্যানার, ফেস্টুন ও লোকজ সাজে সজ্জিত শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও মোক্তারপাড়া মাঠে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তারিকুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

সব মিলিয়ে নববর্ষের এই আয়োজন যেন শুধু আনন্দের উৎসব নয়, বরং বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের শিকড়ে ফিরে যাওয়ার এক আন্তরিক প্রকাশ। এখানে মিলেমিশে একাকার হয়েছে মানুষের আনন্দ, ঐতিহ্য আর সম্প্রীতির বন্ধন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft