প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১:০৫ এএম

জেলার কাশিয়ানি উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান মাদক দ্রব্যসহ নগদ টাকা উদ্ধার হয়েছে। এসময় মাদক ব্যবসায়ী আকাশকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
গতকাল রোববার দুপুরের পর জেলার পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য নিশ্চিত করে বলেন, গত শনিবার গভীর রাতে মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: নাফিছুর রহমান ও কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নগদ চার লাখ সাতাশ হাজার টাকা, দশ হাজার দু্ইশত সাত পিচ ইয়াবা এবং দুই কেজি গাঁজাসহ কাশিয়ানি উপজেলার পশ্চিম রাতইল গ্রাম থেকে মাদক ব্যবসায়ী শহীদুল ইসলাম আকাশ (৩৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট মূল্য প্রায় ৩৪ লাখ টাকা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম আকাশ পশ্চিম রাতইল গ্রামের শেখ মো: আলীর ছেলে। আকাশের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনসহ বিভিন্ন আইনে ৫ টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: সরোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম আকাশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
জ/দি