শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৩:৫০ পিএম

রাজশাহী বরেন্দ্র কলেজে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার সকালে কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মূল্যবোধ ধারণ করে শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।

ভূমিমন্ত্রী বলেন, বরেন্দ্র অঞ্চল বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ। এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য দীর্ঘদিন ধরে মানুষকে আলোকিত করে আসছে। অর্জিত জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, জীবনের লক্ষ্য নির্ধারণ করে সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে। শুধু রাজনীতি নয়, দক্ষ প্রকৌশলী, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী কিংবা বিভিন্ন পেশায় যোগ্যতা অর্জনের মাধ্যমে সমাজ ও মানবতার সেবায় অবদান রাখতে হবে।

আরও পড়ুন : নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

শিক্ষার্থীদের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষকদের পরামর্শ ও অনুশাসন মেনে চললে ভবিষ্যতে সফলতা অর্জন সহজ হবে।

বরেন্দ্র কলেজের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠানটি সরকারিকরণের জন্য উপযুক্ত অবস্থানে রয়েছে। ভবিষ্যতে এটি যেন আরও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

রাজশাহী বরেন্দ্র কলেজের সভাপতি তৌফিকুর রহমান লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন ভূমিমন্ত্রী।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft