মোহাম্মদপুরে অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ২:৩৫ পিএম

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিচ্ছে, যার ইতিবাচক প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে।

আরও পড়ুন : শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ অনুষ্ঠিত

সাবেক আইজিপি বেনজীর আহমেদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তার বিরুদ্ধে থাকা মামলার প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী।

পুলিশ বাহিনীর কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। তাদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবেই পুরস্কৃত করা হচ্ছে।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft