চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু; শৃঙ্খলা ফেরার আশা মালিকদের
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ২:৩৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে অক্টেন ও পেট্রোল সংকট মোকাবিলায় এবং তেলের বাজারে শৃঙ্খলা ফেরাতে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। রোববার সকালে জেলা সদরের লাহারপুরে ‘আলী’জ ড্রিম ফিলিং স্টেশনে’ এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রশাসনের এই নতুন উদ্যোগে গ্রাহক পর্যায়ে ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ফিলিং স্টেশনটির মালিক জানান, গত সপ্তাহে প্রশাসনের সাথে বৈঠকের পর বৈশ্বিক সংকট বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে অ্যাপে যানবাহনের নিবন্ধন নম্বর এন্ট্রি করে নির্দিষ্ট পরিমাণে (৫০০ টাকা) তেল দেওয়া হচ্ছে। পাম্প মালিকের মতে, "প্রশাসন থেকে যেটা করে দেওয়া হয়েছে, এতে শৃঙ্খলা ফিরে আসবে বলে আমি ১০০ পারসেন্ট আশাবাদী।" তিনি আরও জানান, ৫ দিনের মধ্যে একজন গ্রাহক একাধিকবার তেল নিতে পারবেন না, যা অবৈধ মজুদ রোধ করবে।

তবে বরাদ্দের সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "গত বছরের চাহিদার ভিত্তিতে এবার তেল দেওয়া হচ্ছে, কিন্তু বর্তমানে চাহিদা অনেক বেড়েছে।" কৃষকদের জন্য কৃষি কার্ড এবং সরকারি প্রকল্প বা ব্যাংক কর্মকর্তাদের জন্য বিশেষ পাসের ব্যবস্থা রাখা হয়েছে। ডিসি বা ইউএনও অফিস থেকে অনুমোদন নিয়ে আসলে তারা নির্ধারিত বরাদ্দ পাচ্ছেন। সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে পাম্পগুলোতে আলাদা লেনের ব্যবস্থা করা হয়েছে যাতে সাধারণ মানুষ ও জরুরি সেবার গ্রাহকরা ভোগান্তি ছাড়াই দ্রুত তেল সংগ্রহ করতে পারেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft