ইফতারে বানিয়ে ফেলুন সুস্বাদু ফ্রুট কাস্টার্ড
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:০৮ পিএম

এবারের রোজায় সারাদিনের আবহাওয়া বেশ শুষ্ক থাকছে, ফলে শরীরকে পানিশূন্যতা থেকে বাঁচাতে ইফতারে বেশি করে পানি জাতীয় খাদ্য ও ফল বা ঠান্ডা শরবত রাখা যেতে পারে। এক্ষেত্রে ফ্রুট কাস্টার্ড হতে পারে একটি ভালো অপশন। খাবারটি সুস্বাদু হওয়ার পাশাপাশি, এতে উপস্থিত ফলগুলি এটিকে স্বাস্থ্যকরও করে তোলে। চলুন জেনে নেওয়া যাক, কিভাবে সহজেই বানাবেন ফ্রুট কাস্টার্ড।

উপকরণ : দুধ ১ লিটার, চিনি ১ কাপ, কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ, এলাচ গুঁড়ো ১/৪ চা চামচ, জাফরান ১/৪ চা চামচ, আঙ্গুর (২ টুকরো করে কাটা), ১ কাপ কলা (ছোট ছোট টুকরো করে কাটা), ১ কাপ আপেল (ছোট ছোট টুকরো করে কাটা), ডালিম ১ কাপ

আরও পড়ুন : ভূমিকম্পে রক্ষা পাবেন কীভাবে?

প্রস্তুত প্রণালি : প্রথমে এক কাপ দুধ একপাশে রেখে বাকি দুধ একটি প্যানে গরম করার জন্য রাখুন। দুধ ফুটতে শুরু করলে, এতে চিনি দিন। এবার এতে এলাচ গুঁড়ো এবং জাফরান যোগ করুন। এলাচ গুঁড়ো এবং জাফরান ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এক কাপ দুধে কাস্টার্ড পাউডার মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। তারপর এই পেস্টটি ধীরে ধীরে ফুটানো দুধে ঢেলে দিন।

চামচের সাহায্যে ক্রমাগত নাড়তে থাকুন। দুধ ঘন হতে শুরু করলে, চুলা থেকে নামিয়ে নিন। মনে রাখবেন, দুধ বেশি ফোটালে তা প্যানে লেগে যেতে পারে। ঠান্ডা হতে দিন। দুধ পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে, এতে কাটা ফল দিন। ফল যোগ করার পর, এটি ১ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন সুস্বাদু কাস্টার্ড।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft