বর্ষাকালে মাশরুম খাওয়া কতটা নিরাপদ?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:৩৫ এএম

বর্ষাকালে আর্দ্রতা ও তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে খাদ্য দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। এ সময় খাদ্যে বিষক্রিয়ার ঘটনাও তুলনামূলক বেশি দেখা যায়। তাই অনেকেই জানতে চান, বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ কি না।

বিশেষজ্ঞদের মতে, টাটকা ও সঠিকভাবে সংরক্ষণ করা মাশরুম খেলে সাধারণত কোনো সমস্যা হয় না। তবে বর্ষাকালে মাশরুম দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা বেশি থাকায় খাবারের আগে বাড়তি সতর্কতা প্রয়োজন।

মাশরুমে প্রোটিন, ফাইবার, বি-ভিটামিন, সেলেনিয়াম, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টসহ বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে। তবে এর পানির পরিমাণ বেশি হওয়ায় আর্দ্র পরিবেশে সহজেই ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মাতে পারে। ফলে ঠিকভাবে সংরক্ষণ না করলে মাশরুম দ্রুত পচে যেতে পারে।

নষ্ট মাশরুমের কিছু লক্ষণ হলো-
* পিচ্ছিল বা আঠালো ভাব
* কালচে বা অস্বাভাবিক রঙ
* তীব্র দুর্গন্ধ
* দৃশ্যমান ছত্রাকের উপস্থিতি

এ ধরনের মাশরুম খেলে বমি, ডায়রিয়া, পেটে ব্যথা, জ্বর কিংবা খাদ্যে বিষক্রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মানুষের ক্ষেত্রে ঝুঁকি বেশি।

বুনো মাশরুমে বাড়তি সতর্কতা
বর্ষাকালে প্রাকৃতিকভাবে জন্মানো বুনো মাশরুম খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ কিছু বিষাক্ত মাশরুম দেখতে খাওয়ার উপযোগী মাশরুমের মতোই হয়। ভুলবশত বিষাক্ত মাশরুম খেলে গুরুতর অসুস্থতা এমনকি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। তাই বিশ্বস্ত দোকান বা নির্ভরযোগ্য উৎস থেকে কেনা চাষ করা মাশরুম খাওয়াই নিরাপদ।

মাশরুম খাওয়ার আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন
* নির্ভরযোগ্য দোকান বা সুপারশপ থেকে মাশরুম কিনুন
* কেনার সময় ভালোভাবে পরীক্ষা করে নিন
* দ্রুত ফ্রিজে সংরক্ষণ করুন
* রান্নার আগে ধোয়া ভালো, তবে দীর্ঘসময় ভেজা অবস্থায় রাখবেন না
* কাঁচা না খেয়ে ভালোভাবে রান্না করে খান
* খাবার তৈরির আগে হাত, বাসনপত্র ও কাটিং বোর্ড পরিষ্কার রাখুন
* রান্না করা মাশরুম দ্রুত খেয়ে ফেলুন

সঠিকভাবে সংরক্ষণ ও রান্না করা হলে বর্ষাকালেও মাশরুম স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার হিসেবে খাদ্যতালিকায় রাখা যেতে পারে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft