টি-টোয়েন্টি বিশ্বকাপ : ভারত-পাকিস্তান মহারণ আজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৭ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে খেলছে না বাংলাদেশ দল। বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানও। অবশেষে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ লড়বে ভারত-পাকিস্তান। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। পরিসংখ্যানের দিক থেকে টি-২০ ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ১৬ দেখায় ১৩ জয় নিয়ে এগিয়ে ভারত। অন্যদিকে, পাকিস্তানের জয় তিনটিতে।

আরও পড়ুন : সামাজিক মাধ্যম থেকে খেলোয়াড়দের দূরে থাকার পরামর্শ

টি-২০ বিশ্বকাপে, আটবারের লড়াইয়ে ভারত ৬-১ ব্যবধানে এগিয়ে। আর একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। 

চলতি বিশ্বকাপে, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান। অন্যদিকে, ভারত হারিয়েছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে। 

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft