গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৯ পিএম

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ (জিএসটি) স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইট থেকে তাঁদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোডের এই প্রক্রিয়া চলবে। নির্ধারিত সময়ের পর আর কোনো শিক্ষার্থী প্রবেশপত্র সংগ্রহের সুযোগ পাবেন না।

ভর্তি পরীক্ষার সময়সূচি 

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৭ মার্চ 'সি' ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তিযুদ্ধ শুরু হবে। এরপর ৩ এপ্রিল 'বি' ইউনিট এবং ১০ এপ্রিল 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে, জানা গেল

উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর গুচ্ছ ভর্তির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর কয়েক দফায় সময় বাড়িয়ে গত ১৬ জানুয়ারি আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়। দীর্ঘ এই প্রক্রিয়া শেষে এখন চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি চলছে।

পরীক্ষার নিয়ম ও পাস নম্বর

এবারের ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। বরাবরের মতোই ভুল উত্তরের জন্য থাকছে নেতিবাচক নম্বর (নেগেটিভ মার্কিং); প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। এছাড়া বিগত বছরের মতো এবারও শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহ

ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নওগাঁ বিশ্ববিদ্যালয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft