বার্সেলোনার সভাপতি লাপোর্তার পদত্যাগ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৩ পিএম

বার্সেলোনা সভাপতি পদ থেকে হোয়ান লাপোর্তা পদত্যাগ করেছেন। কাতালান ক্লাবটির আসন্ন সভাপতি নির্বাচনে লড়তে তিনি এ সিদ্ধান্ত নিয়েছে । অন্তর্বর্তী সময়কালে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ভাইস-প্রেসিডেন্ট রাফা ইয়ুস্তে। সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে লাপোর্তার পদত্যাগের খবর জানায় বার্সেলোনা। 

আগামী ১৫ মার্চ নির্বাচনে প্রতিপক্ষ ভিক্টর ফন্ট ছাড়াও থাকবেন জাভিয়ের ভিলাজোয়ানা ও মার্ক সিরিয়ার মতো প্রতিদ্বন্দ্বীরা। সভাপতি নির্বাচনে প্রায় এক লাখ বার্সেলোনা সদস্য এবার ভোট দিয়ে সভাপতি বেছে নেবেন।

আরও পড়ুন : স্বপ্ন পূরণের লক্ষ্যে পিএসএল মাতাতে পাকিস্তানে সৈয়দপুরের সাকলাইন

একাধিক ভেন্যুতে হবে কাতালান ক্লাবটির নির্বাচন। ক্লাব সদর দফতরের পাশাপাশি ভোট কেন্দ্র হবে কাতালান প্রাদেশিক রাজধানী জিরোনা, তাররাগোনা ও ইয়েইদা আর আন্দোরা লা ভেইয়া।

এর আগে, ২০২১ সালের মার্চে, ৫৪ শতাংশ ভোট পেয়ে বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি। যদিও, লাপোর্তার সর্বশেষ নেতৃত্বের এক অস্থির ও কঠিন সময়কাল পার করেছে বার্সা। লিওনেল মেসির প্যারিস সেন্ট জার্মেইতে চলে যাওয়ার মাধ্যমে এটি শুরু হয়েছিল এবং গত বছর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছানোর পর ইউরোপে নিজেদের পুনরুজ্জীবিত করার চেষ্টা ,সবশেষ লা লিগা এবং কোপা দেল রে শিরোপা জয় করে দলটি ।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft