স্বপ্ন পূরণের লক্ষ্যে পিএসএল মাতাতে পাকিস্তানে সৈয়দপুরের সাকলাইন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৬ পিএম আপডেট: ০৯.০২.২০২৬ ৫:১৩ পিএম

নীলফামারীর সৈয়দপুরের তরুণ পেস বোলিংয়ের নতুন দিগন্ত সাকলাইন এখন বিশ্ব ক্রিকেটের নজরে! প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগের (PSL) ড্রাফটে নাম লিখিয়ে চমক সৃষ্টি করেছেন এই পেসার।

সাকলাইনকে ৬০ লক্ষ পাকিস্তানি রুপি ভিত্তি মূল্যের (যা প্রায় ২৪ লক্ষ বাংলাদেশি টাকা) ক্যাটাগরিতে রাখা হয়েছে। আগামী ১১ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের প্লেয়ার্স ড্রাফট।

সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেট এবং বয়সভিত্তিক পর্যায়ে বল হাতে সাকলাইন দেখিয়েছেন অসাধারণ মুন্সিয়ানা। গতির পাশাপাশি নিয়ন্ত্রিত সুইং আর নিখুঁত ইয়র্কার তাকে অনন্য করে তুলেছে। বিশেষ করে ডেথ ওভারে রান আটকে রাখা এবং উইকেট শিকারের দক্ষতা তাকে ড্রাফটের অন্যতম আকর্ষণে পরিণত করেছে।

সবকিছু ঠিক থাকলে এবং কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিলে, পাকিস্তানের মাটিতে বিদেশের সেরা ব্যাটারদের বিপক্ষে লড়াই করার এক বিশাল সুযোগ তৈরি হবে এই তরুণ তুর্কির সামনে।

সাকলাইনের নতুন এই যাত্রার জন্য অনেক অনেক শুভকামনা  জানিয়েছেন সৈয়দপুরের স্থানীয় ক্রিকেটার এবং সাধারণ জনগণ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ক্রিকেট   পিএসএল   সাকালাইন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft