নির্বাচনী প্রস্তুতি নিয়ে খাগড়াছড়িতে আনসার-ভিডিপির মতবিনিময়
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৭ পিএম আপডেট: ১১.০২.২০২৬ ১২:৪১ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নির্বাচনী প্রস্তুতি জোরদারে খাগড়াছড়িতে এক মতবিনিময় সভা করেছে। মঙ্গলবার  দুপুরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান।

সভায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। জেলার পাঁচটি উপজেলার প্লাটুন সরাসরি অংশ নেয় এবং বাকি উপজেলাগুলো ভার্চুয়ালি যুক্ত হয়। এছাড়া রাঙামাটি ও বান্দরবান জেলা থেকেও কর্মকর্তা ও সদস্যরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের পরিচালক জিয়াউর রহমান, ৫ বিএন-এর পরিচালক মো. আমমার হোসেন, ৩১ বিএন-এর পরিচালক মুনমুন সুলতানা এবং খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক মো. রুবায়েত বিন সালাম। সভার সার্বিক সহযোগিতা করেন খাগড়াছড়ি জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft