প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪২ পিএম

পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার শোলাবাড়িয়া এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৯ জন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে থানার ওসি মুস্তাফিজার রহমান জানান, সকালে শাহজাদপুর ট্রাভেলস নামের যাত্রীবাহী একটি বাস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। পথে সাঁথিয়া উপজেলার শোলাবাড়িয়া ব্রিজের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহণের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। তাদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর একজন ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে একজন মারা যায়।
হাতহতদের মধ্যে তাৎক্ষনিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, পাবনা সদর উপজেলার বলরামপুর এলাকার আব্দুল প্রামাণিকের ছেলে কামাল।
জ/দি