নতুন খবর দিলেন হাবিব
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১২:০৯ পিএম

ক্যারিয়ারের শুরু থেকেই ফোকগানে চমক দেখিয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। সঙ্গে ছিলেন আরও দুই শিল্পী কায়া ও হেলাল। হাবিব খবরের শিরোনামে থাকলেও আড়ালে চলে যান কায়া-হেলাল। দীর্ঘদিন পর আবার এই দুই শিল্পীকে নিয়ে ফিরছেন হাবিব ওয়াহিদ।

তিনি বলেন, ‘ফোক দিয়েই তো আমার শুরু। মাঝে নানা ধরনের গানে কাজ করেছি- মৌলিক গান, অ্যালবাম, সিনেমার প্লেব্যাক। এই ব্যস্ততার কারণে ফোকগান সেভাবে তৈরি হচ্ছিল না। কোক স্টুডিওতে অনেক দিন পর ফোকগানের সঙ্গে এক্সপেরিমেন্ট করার সুযোগ পেলাম। আমি নিজে ফোকগানের সঙ্গে অনেক কানেক্ট ফিল করি। মনে হয়, বাংলাদেশের মানুষও এই গানগুলোকে নিজেদের অন্তরে ধারণ করবে। সেই ধারাবাহিকতায় কায়া ও হেলালের সঙ্গে নতুন গান করছি।’

হাবিব আরও বলেন, ‘কায়া ও হেলালের সঙ্গে দুটি সিঙ্গেল তৈরি হচ্ছে। দুটিই সম্পূর্ণ ফোকগান। গানগুলো প্রস্তুত হয়ে গেলে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। আমাদের আগের গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। আশা করি, এবারও ভালো একটা কাজ হতে যাচ্ছে।’

আরও পড়ুন : সিনেমাকে ‘বিদায়’ জানালেন অনন্ত বর্ষা

নতুন গান দুটি হাবিবের ইউটিউব চ্যানেল থেকে শ্রোতারা উপভোগ করতে পারবেন ।

বলা দরকার, হাবিবের ফোকগানের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল ২০০৩ সালের ‘কৃষ্ণ’ অ্যালবামে। সেখানে বাংলা লোকগানের সঙ্গে পাশ্চাত্যের সংগীত মিশ্রণ ঘটিয়েছিলেন তিনি। কায়া সেই অ্যালবামে অংশ নিয়ে গানগুলোকে নতুন প্রাণ দিয়েছেন। বিশেষ করে ‘কৃষ্ণ’, ‘আমি কুলহারা কলঙ্কিনী’, ‘কেমনে ভুলিব আমি’, ‘কালা’ গানগুলো তৎকালীন শ্রোতাদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছিল। এরপর দীর্ঘদিন হাবিব ও কায়া একসঙ্গে কোনো নতুন গান প্রকাশ করেননি। সেদিক থেকে প্রায় ২৩ বছর পর ফিরছে এই জুটি।

অন্যদিকে, হেলালের সঙ্গে হাবিবের কাজ শুরু হয়েছিল ২০০৪ সালে ‘মায়া’ অ্যালবামে। যেখানে কায়ার সঙ্গে হেলালও ছিলেন। ২০১৯ সালে হাবিব ও হেলালের শেষ প্রকাশিত গান ছিল ‘কেন তারে ভালোবাসিলাম’, যা হাবিবের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছিল।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft