সাভার পৌরসভায় ‘ঘুষের টাকা’ নিয়ে দুই কর্মকর্তার মারামারি
সাভার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১২:৪০ পিএম

সাভার পৌরসভার দুই কর্মকর্তার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে একটি ফাইলের ‘ঘুষের পাঁচ হাজার টাকা’ নিয়ে দ্বন্দ্বে এমন মারামারিতে জড়িয়েছেন দুজন। বুধবার (২০ আগস্ট) দুপুরে সাভার পৌরসভা কার্যালয়ে এ মারামারির ঘটনা ঘটে।

চলতি বছরের জুন মাসে পৌর এলাকার দক্ষিণ দরিয়াপুর মৌজার ১১৮ নম্বর হোল্ডিংয়ের মালিক আব্দুল হালিমের নাম পরিবর্তনের জন্য হাকিম আলী সরদার নমে এক ব্যক্তি পৌরসভায় আবেদন করেন। ওই আবেদনের জন্য কর আদায়কারী নজরুল ইসলাম হাকিম আলীর কাছ থেকে ৫ হাজার টাকা নেন। আবেদনের বিপরীতে গ্রাহককে ১ হাজার ১৫০ টাকার রশিদ দেন। তবে কাজ নিয়ে গড়িমসি করেন তিনি। 

এদিকে টাকা দেওয়ার পরও কাজ না হওয়ায় ভুক্তভোগী হাকিম আলী বুধবার দুপুরে ওই অফিসের আরেক কর কর্মকর্তা মো. নাজমুল ইসলামের কাছে যান। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে মো. নাজমুল ইসলাম ফাইলটি কেন সমাধান করা হয়নি তা কর আদায়কারী নজরুল ইসলামের কাছে জানতে চান। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে দুজনই হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং দুজনেই আহত হন। এ ঘটনার পরই অফিস ত্যাগ করে চলে যান নজরুল ইসলাম।

সাভার পৌরসভার প্রশাসক মো. আবু বকর সরকার বলেন, দুই কর্মকর্তার মধ্যে মারামারির ঘটনায় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে আসলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জ/উ
এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার উল্টে গেছে। এতে তিনজন নিহত ও আরও একজন আহত
মহাখালী সাততলা বস্তিতে আগুন

মহাখালী সাততলা বস্তিতে আগুন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে
বুড়িগঙ্গার তীর দখলমুক্তে যৌথ অভিযান

বুড়িগঙ্গার তীর দখলমুক্তে যৌথ অভিযান

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরভূমি দখলমুক্ত করতে দুই দিনের বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা জেলা
কাঁচা সড়ক নিয়ে বিপাকে মনোহরদীর দিঘাকান্দী গ্রামের বসিন্দারা

কাঁচা সড়ক নিয়ে বিপাকে মনোহরদীর দিঘাকান্দী গ্রামের বসিন্দারা

নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডের দিঘাকান্দী গ্রামের হাসপাতালের পশ্চিম হতে সনমানিয়া ব্রিজ পর্যন্ত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সাভার   পৌরসভা   কর্মকর্তা   অভিযোগ   কার্যালয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft