বুড়িগঙ্গার তীর দখলমুক্তে যৌথ অভিযান
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১২:৪৬ পিএম

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরভূমি দখলমুক্ত করতে দুই দিনের বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (২০ আগস্ট) থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আগামীকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) পর্যন্ত।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশন নং ৩৫০৩/২০০৯ ও ১৩৯৮৯/২০১৬-এর নির্দেশনা অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানে পোস্তগোলা সেতু থেকে ধোপাতিয়া বা কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত এলাকা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর মিরেরবাগ, নয়াটোলা, দোলেশ্বর, হাজারীবাগ ও কাটুরাইল মৌজার নদীর তীরবর্তী অংশ। এই এলাকাগুলো থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভরাট অপসারণ করা হবে বলে জানানো হয়েছে।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে। তারা উচ্ছেদের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ম্যাজিস্ট্রেট সংক্রান্ত দায়িত্ব পালন করবেন। এ সময় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, বুড়িগঙ্গার তীরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দখল ও স্থাপনার কারণে নদী সংকুচিত হয়ে পড়ছে। এতে পরিবেশ ও নৌ-নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবেই স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালিত হচ্ছে।

জ/উ
কাঁচা সড়ক নিয়ে বিপাকে মনোহরদীর দিঘাকান্দী গ্রামের বসিন্দারা

কাঁচা সড়ক নিয়ে বিপাকে মনোহরদীর দিঘাকান্দী গ্রামের বসিন্দারা

নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডের দিঘাকান্দী গ্রামের হাসপাতালের পশ্চিম হতে সনমানিয়া ব্রিজ পর্যন্ত
আ.লীগ নেতা এফএম শরীফুল গ্রেপ্তার

আ.লীগ নেতা এফএম শরীফুল গ্রেপ্তার

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও ওয়ারী থানা আওয়ামী লীগের
আলফাডাঙ্গায় মেম্বার প্রার্থী গ্রেপ্তার, স্থানীয়দের প্রতিবাদ

আলফাডাঙ্গায় মেম্বার প্রার্থী গ্রেপ্তার, স্থানীয়দের প্রতিবাদ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের শৈলমারী গ্রামে সাবেক মেম্বার প্রার্থী জিয়াউর রহমান ওরফে জিয়া মোল্যার
মহাখালী পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

মহাখালী পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অভিযান   পোস্তগোলা   সেতু   ধোপাতিয়া   কাটুরাইল   খেয়াঘাট   মিরেরবাগ   নয়াটোলা   দোলেশ্বর   হাজারীবাগ   কেরানীগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft