কাঁচা সড়ক নিয়ে বিপাকে মনোহরদীর দিঘাকান্দী গ্রামের বসিন্দারা
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৮:৪৫ পিএম

নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডের দিঘাকান্দী গ্রামের হাসপাতালের পশ্চিম হতে সনমানিয়া ব্রিজ পর্যন্ত কাঁচা সড়কটি অল্প বৃষ্টিতে হয়ে পড়ে জনসাধারণের চলাচলের অযোগ্য। ভোগান্তিতে পড়ছে কয়েকটি এলাকায় বসবাসরত হাজার হাজার মানুষ।

স্থানীয় বসিন্দা কাওছার ফরাজী মাহিন বলেন, বর্ষা মৌসুমে বৃষ্টিতে এই কাঁচা সড়কটি কার্দমাক্ত হয়ে যাতায়াতে কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েন। কৃষিপণ্য বাজারজাত করণ সমস্যা ছাড়াও স্কুল-কলেজের, মাদ্রাসার শিক্ষার্থীরাও কাঁচা সড়ক দিয়ে যাতায়াতে চরম বিপাকে পড়েন। যদি সড়কটি পাকাকরণ হয় তাহলে সর্বসাধারনের চলাচলের পথ সুগম হবে। সড়ক জুঁড়ে থাকা ছোট বড় অসংখ্য গর্ত এবং কার্দমাক্ত থাকার কারণে স্বাভাবিক ভাবে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে সড়কটিতে।

প্রতিনিয়ত ছোট ছোট দূর্ঘটনা সহ ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কে চলাচল করা সিএনজি অটোরিকশাগুলো। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গাড়ি চালকরা। এই দূর্ভোগ নিরাসনে এলাকাবাসী দ্রুত এই সড়ক পাকা করন দাবি জানান।

এ বিষয়ে মাসুদ ফরাজী নামে একজন স্থানীয় জবাবদিহিকে বলেন, এক যুগেও এক টুকরো মাটি দেওয়া হয়নি, উন্নয়ন বঞ্চিত এ সড়কটি পাকাকরণ এখন গণদাবিতে পরিণত হয়েছে। নির্বাচন এলে প্রার্থীরা ও রাজনৈতিক নেতারা সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর পাকা করার উদ্যোগ নেওয়া হয় না বলে ক্ষোভ প্রকাশ করেন।এই কাঁচা সড়কটি পাকাকরণ করা হলে এলাকার সর্বস্তরের মানুষের উপকার হবে। তাই জরুরি ভিত্তিতে সড়কটি পাকা করার জন্য জনপ্রতিনিধিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জোর দাবি জানাচ্ছি।

এলজিইডির উপসহকারী প্রকৌশলী জি.এম আব্দুল্লাহ পন্নি বিন ফিরোজ তিনি বলেন, খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, তারপরও আমাদের কাছে স্থানীয়রা আবেদন করলে সড়কটি দ্রুত পাকা করার চেষ্টা করব। এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   নরসিংদী   কাঁচা সড়ক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft