ভারতে নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস বন্ধ নিয়ে যা জানাল দিল্লি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১২:১১ পিএম

বাংলাদেশ সরকার নয়াদিল্লি ও কলকাতায় স্থাপিত হয়েছে বলে খবর পাওয়া নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে। এ বিষয়ে ভারত সরকার প্রতিক্রিয়া জানিয়েছে যে, তারা বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের কার্যক্রম বা ভারতীয় আইনের পরিপন্থি কোনো আচরণের বিষয়ে অবগত নয়।

২০ আগস্ট এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশি নাগরিকদের বিশেষত নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীদের মাধ্যমে ভারতের মাটিতে রাজনৈতিক কার্যালয় স্থাপনসহ বাংলাদেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড চালানো হচ্ছে, যা বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের জন্য সুস্পষ্ট চ্যালেঞ্জ।

বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী দেশে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামিরা ষড়যন্ত্রমূলক তৎপরতায় জড়িত রয়েছে, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে। ঢাকা তাই ভারত সরকারকে অবিলম্বে এসব কার্যালয় বন্ধ করার আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ২০ আগস্ট নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, “সরকার ভারতের মাটিতে থেকে অন্য কোনো দেশের স্বার্থবিরোধী রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতি অযাচিতভাবে দেয়া হয়েছে।”

তিনি আরও বলেন, ভারত প্রত্যাশা করে বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষা ও ম্যান্ডেট নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

হিন্দুস্তান টাইমস জানায়, ঢাকার অভিযোগের বিষয়ে নয়াদিল্লির এটাই প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।

জ/উ
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কয়েকজন কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি
রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা স্থগিত রেখেছেন ইলন মাস্ক

রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা স্থগিত রেখেছেন ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছেন। ওয়াল স্ট্রিট
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৮১ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৮১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু
গাজাযুদ্ধে ১৯ হাজার শিশু হত্যা করেছে ইসরায়েল

গাজাযুদ্ধে ১৯ হাজার শিশু হত্যা করেছে ইসরায়েল

গাজার সরকারি গণমাধ্যম অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রায়

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ   সরকার   নয়াদিল্লি   কলকাতা   নিষিদ্ধ আওয়ামী লীগ   রাজনৈতিক কার্যালয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft