এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৯:১৭ এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার উল্টে গেছে। এতে তিনজন নিহত ও আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। নিহত নারী রাজধানীর বাড্ডার রায়ছা আক্তার (২০)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাইভেটকারটি মাওয়ার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে অতিরিক্ত গতির কারণে ষোলঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়। এতে প্রাইভেটকারে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও দুইজন। পরে তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। অপর আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। 

শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সর্ভিস। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জানান, এ ঘটনায় তিনজন নিহত হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জ/উ
মহাখালী সাততলা বস্তিতে আগুন

মহাখালী সাততলা বস্তিতে আগুন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে
বুড়িগঙ্গার তীর দখলমুক্তে যৌথ অভিযান

বুড়িগঙ্গার তীর দখলমুক্তে যৌথ অভিযান

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরভূমি দখলমুক্ত করতে দুই দিনের বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা জেলা
কাঁচা সড়ক নিয়ে বিপাকে মনোহরদীর দিঘাকান্দী গ্রামের বসিন্দারা

কাঁচা সড়ক নিয়ে বিপাকে মনোহরদীর দিঘাকান্দী গ্রামের বসিন্দারা

নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডের দিঘাকান্দী গ্রামের হাসপাতালের পশ্চিম হতে সনমানিয়া ব্রিজ পর্যন্ত
আ.লীগ নেতা এফএম শরীফুল গ্রেপ্তার

আ.লীগ নেতা এফএম শরীফুল গ্রেপ্তার

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও ওয়ারী থানা আওয়ামী লীগের

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্রত্যক্ষদর্শী   ফায়ার সার্ভিস   প্রাইভেটকার   মাওয়া   ঢাকা   নিয়ন্ত্রণ   স্বাস্থ্য কমপ্লেক্সে   চিকিৎসা   এক্সপ্রেসওয়ে   মেডিকেল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft