কুড়িগ্রামে ৭ দিন ব্যাপক লোডশেডিং
কুড়িগ্রাম, প্রতিনিধি।
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:৩৭ পিএম আপডেট: ২৭.০৭.২০২৬ ৩:৪৩ পিএম

আগামী ২৯ জুলাই বুধবার থেকে ৫ আগস্ট বুধবার পর্যন্ত টানা ৭ দিন লোডশেডিং পড়তে হবে কুড়িগ্রাম জেলার মানুষদের। এমনটি জানিয়েছে পাওয়া গ্রিড বাংলাদেশ কোম্পানি (পিএলসি)। গতকাল এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সঞ্চালন লাইন উন্নয়নের ফলে বিদ্যুৎ সংযোগের বির্ঘন ঘটতে যাচ্ছে ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে, পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংদেনিং প্রজেক্ট আন্ডার পিজিসিবি (জিটুজি) শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন রংপুর ২৩০/১৩২ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্র এলাকায় কাজের স্বার্থে রংপুর-কুড়িগ্রাম ১৩২ কেভি, রংপুর-লালমনিরহাট ১৩২ কেভি এবং রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সার্কিট -০১ সঞ্চালন লাইন উন্নয়নে উক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ শাটডাউন থাকবে।

উপরোক্ত নোটিশের প্রেক্ষিতে কুড়িগ্রামে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এর আওতাধীন। সঞ্চালন লাইন উন্নয়নের আগামী ২৯ তারিখ হতে ৫ আগস্ট পর্যন্ত এর প্রভাব পড়বে কুড়িগ্রাম জেলা জুড়ে বলে জানা গেছে। তবে পুরোপুরি বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে না বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো) আওতাধীন সংশ্লিষ্ট ৩৩ কেভি ফিডারসমূহের মাধ্যমে পর্যায়ক্রমে আংশিক কিছু লোডশেডিং হবে উন্নয়ন কাজ চলাকালীন বলে উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। 

এ বিষয়ে নেসকোর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, কাজ চলাকালে গ্রহকরা বিদ্যুৎ বিছিন্ন সম্পন্নভাবে হবে না। বিকল্প পদ্ধতি অবলম্বন করে ক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হবে। নেসকো এবং পল্লী বিদ্যুৎতের উভয় গ্রাহকরা লোডশেডিং এর কবলে পড়বে। তবে ৫ আগস্টের পর পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরবে সব কিছু।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft