শ্রীমঙ্গলের চা বাগান থেকে উদ্ধার ১৬ ফুট লম্বা অজগর
মৌলভীবাজার সংবাদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:০০ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি চা বাগান থেকে প্রায় ১৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার জাগছড়া চা বাগানের ১৭ নম্বর সেকশন থেকে অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চা শ্রমিকরা বাগানে কাজ করার সময় ঝোপের মধ্যে বিশাল আকৃতির অজগর সাপটি দেখতে পান। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা কাজ বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান এবং বাগানের কর্মকর্তা সেলিম মিয়াকে বিষয়টি জানান। পরে তিনি বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অজগরটি নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার হওয়া সাপটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন আনুমানিক ৩০ কেজি।

শ্রীমঙ্গল রেঞ্জের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মো. নাজমুল হক জানান, উদ্ধার করা অজগরটিকে আপাতত জানজীছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সেটিকে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

জ/শা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   শ্রীমঙ্গল উপজেলা   ১৬ ফুট লম্বা অজগর   উদ্ধার   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft