ছাতকে ট্রান্সফরমার স্থাপন ঘিরে উত্তেজনা, গণপিটুনি-সড়ক অবরোধ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:৪৮ পিএম

সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডর (পিডিবি'র) বিদ্যুৎ ট্রান্সফরমার স্থাপনকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় এক গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর- মান্জিয়ারা গ্রামে পিডিবির একটি বিদ্যুৎ ট্রান্সফরমার স্থাপনের কাজ শুরু করতে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় স্থানীয় সাংবাদিক পরিচয়ধারী আনোয়ার হোসেন রনি ট্রান্সফরমার স্থাপনে বাধা দেন বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, ট্রান্সফরমার স্থাপনের অনুমতি দিতে তিনি ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন গোবিন্দগঞ্জ কলেজগেট এলাকায় জড়ো হন। অভিযোগ উটেছে বিষয়টি আলোচনাক্রমে সমাদানের শেষ পর্যায়ে আনোয়ার হোসেন রনি উপস্থিত লোকজনকে গালিগালাজ ও হুমকি দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।

পরে ট্রান্সফরমার স্থাপনের দাবিতে কয়েকশ মানুষ সিলেট সুনামগঞ্জ মহা সড়কের স্থানীয় বুড়াইরগাঁও বাজার এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) শেখ মোরছালিন ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতার সঙ্গে আলোচনা করেন। তাঁর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে এ ঘটনায় ওই রাতে আলমপুর গ্রামের বাসিন্দা আব্দুল আউয়াল বাদী হয়ে আনোয়ার হোসেন রনির বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নিশ্চিত করেছেন। তবে অভিযোগের বিষয়ে আনোয়ার হোসেন রনির বক্তব্য পাওয়া না গেলে তিনি তার ফেইসবুকে লিখেছেন, বিদুৎ ট্রান্সফরমার নি‌য়ে লু‌কোচ‌রি এবার ধান্দাবাজরা নি‌চে বক্তব্য নি‌জেই ফে‌সে যা‌চ্ছেন। অন্যকে  ফাঁসাতে গি‌য়ে নি‌জেই ফে‌সে গে‌লেন। 

কারা গ্রা‌মে ট্রান্সফরমার নি‌য়ে চাঁদা তোলার জন্য বৈঠক অনু‌ষ্টিত ক‌রেন। এর আগে তার বিরুদ্ধে লোকজন জরো হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এসব আব্দুল আউয়াল কে জিজ্ঞেস করেন। অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft