পীরগঞ্জে মোস্তফা আলমের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:১৮ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি  মোকাদ্দেস হায়াত মিলনের পিতা পীরগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, সামাজিক ব্যক্তিত্ব মোস্তফা আলমের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী।  উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া খায়েরের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাদ যোহর পৌর শহরের যৈদ্দপীর ঈদগাহ্ মাঠ নূরানী হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ্ বোডিংয়ে ।

মিলাদ ও বিশেষ দোয়া খায়েরে মাদ্রাসার শিক্ষক, এতিমখানার শিক্ষার্থী, মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া খায়ের শেষে মরহুম মোস্তফা আলমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা ধরা হয়। তিনি সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে তার পরিবারে পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft