ইতালিতে বাংলাদেশি পরিবারের ৩ সদস্য নিহত
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:১৯ এএম

ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্য ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহতরা হলেন -কামাল উদ্দিন (৩৯), তার স্ত্রী আরজু (৩৮) এবং তাদের (৬) বছর বয়সী কন্যা আলিসিয়া।

এ ঘটনায় আহত হলেও প্রাণে বেঁচে গেছেন দম্পতির ১৮ বছর বয়সী ছেলে অনিয়ন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনসা (এএনএসএ) ও স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, শুক্রবার (২৬ জুন) রাতে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত কামাল উদ্দিনের বাড়ি নোয়াখালীর বসুরহাট এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে ইতালিতে বসবাস করছিলেন। ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে ইতালিয়ান পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, হামলাকারী পরিবারের পরিচিত কেউ হতে পারেন। কারণ, ফ্ল্যাটের দরজা ভেঙে প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft