সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১০:৪০ এএম

সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও দুই সদস্য। গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার তৃতীয় মেয়ে। তার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়।

নিহতের মামাতো ভাই নাসিম আহমেদ কবীর জানান, বৃহস্পতিবার সকালে পরিবারের পাঁচ সদস্য ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে রওনা হন। প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর তাদের বহনকারী প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তানিয়া, তার ছেলে তাসবিক ও মেয়ে জারা নিহত হন।

নিহতের ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ জানান, তাদের বহনকারী প্রাইভেটকারটিকে পেছন থেকে একটি বড় যানবাহন সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে পরিবারের তিন সদস্য প্রাণ হারান এবং আহত দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানা যাবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft