টক-ঝাল-মিষ্টি বিটরুট সালাদ: সুস্বাদু, পুষ্টিকর ও সহজ রেসিপি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১০:৫৫ এএম

বিটরুটে রয়েছে আয়রন, ফোলেট, ফাইবার, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হজমে সহায়তা করে। তাই নিয়মিত খাদ্যতালিকায় বিটরুটের সালাদ বা জুস রাখলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা।

ঘরেই অল্প উপকরণে তৈরি করা যায় টক-ঝাল-মিষ্টি স্বাদের এই পুষ্টিকর বিটরুট সালাদ।

উপকরণ
* মাঝারি আকারের বিটরুট ৪টি
* ক্রিম ৬০ গ্রাম
* সরিষা বাটা ১ চা-চামচ
* ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ
* পুদিনাপাতা কুচি ৪-৫টি
* কাঠবাদাম কুচি ৩-৪টি
* গোলমরিচ গুঁড়ো সামান্য
* লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি
প্রথমে বিটরুট সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো বা কুচি করে নিন। একটি পাত্রে ক্রিম ও সরিষা বাটা ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এতে বিটরুট, গোলমরিচের গুঁড়ো ও লবণ দিয়ে আলতোভাবে মিশিয়ে নিন। সবশেষে ধনেপাতা, পুদিনাপাতা ও কাঠবাদাম কুচি ছড়িয়ে দিন। চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন।

স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর এই বিটরুট সালাদ দুপুর বা রাতের খাবারের সঙ্গে কিংবা স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবেও দারুণ উপযোগী।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft