‘শেখ হাসিনাবিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি আত্মাহুতি দিয়েছে বিএনপি’
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:২০ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান দাবি করেছেন, গত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সবচেয়ে বেশি আত্মাহুতি দিয়েছে বিএনপি। তার মতে, অন্য কোনো রাজনৈতিক দল এ পরিমাণ ত্যাগ স্বীকার করেনি।

আজ বুধবার (২২ জুলাই) রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের ৪৬০ জন নেতা প্রাণ দিয়েছেন। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনে নিহত ও আহত অন্যদের অবদানও স্মরণ করার আহ্বান জানান।

তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। এ সময় তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কথার চেয়ে কাজের ওপর বেশি গুরুত্ব দিতে হবে।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, ছাত্রদল দেশ গঠনের কাজে ভূমিকা রাখবে এবং সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft