প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২:১৩ পিএম

যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় শরিফুল ইসলাম জিতু নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার (২২ জুলাই) রাতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে শরিফুল ইসলাম জিতুর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় ট্রিপল নাইন (৯৯৯)-এ খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর অভিযানে নেমে পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, নিহত শরিফুল ইসলাম জিতুর বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। তবে এ হত্যাকাণ্ডের পেছনের সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
জ/দি