প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১:২৪ পিএম

বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬: ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি এক্সপোটি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিনিয়োগ পরিবেশ ও ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
আয়োজকদের মতে, স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের পর বাংলাদেশ বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে নতুন উদ্যোগ গ্রহণ করছে। এ প্রেক্ষাপটে বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের মধ্যে কার্যকর সংলাপ, অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা জোরদার করাই এ আন্তর্জাতিক সম্মেলন ও এক্সপোর মূল উদ্দেশ্য।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন এফআইসিসিআই সভাপতি ও বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুপালী হক চৌধুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীসহ দেশি-বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়িক প্রতিনিধিরা। সূত্র: বাসস
জ/উ